শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রথমবারের মতো একটি এলএনজি কার্গো বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটি সামিটের এলএনজি টার্মিনালে নোঙর করার পর গ্যাস খালাসের কার্যক্রম শুরু হয়।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে আসা এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করা হবে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের সরবরাহ করা এটিই বাংলাদেশের প্রথম এলএনজি কার্গো।

গানভরের সঙ্গে বাংলাদেশের ১৩ বছর মেয়াদি চুক্তি রয়েছে। চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ। এর মধ্যে চলতি বছর দেশে আসার কথা রয়েছে পাঁচটি কার্গো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ বাংলাদেশে পৌঁছায়।

এর আগে ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে আসে। পরপর কার্গো আসায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চলতি সেপ্টেম্বর মাসে মোট নয়টি এলএনজি কার্গো দেশে আসার নিশ্চয়তা রয়েছে। এর মধ্যে আরামকোর দুটি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) ও পস্কোর একটি করে—মোট চারটি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ১৭ সেপ্টেম্বর গানভরের একটি কার্গো এসেছে।

সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে আরও চারটি কার্গো দেশে আসার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});