শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের বেশ কয়েকটি এলাকায়। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হতে পারে। নির্ধারিত সময় অনুযায়ী, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});