শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে টোগোর পতাকাবাহী জাহাজে ইরানের হামলা


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী ‘ট্রেন্ড’ নামের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করে হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে সেটিকে নিশানা করে আটক করা হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালির ওপর কার্যত অবরোধ আরোপ করে রেখেছে তেহরান। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায় করতে চায় ইরান। নির্ধারিত পথ এড়িয়ে চলাচলের চেষ্টা করা বিভিন্ন জাহাজের বিরুদ্ধেও দেশটি ব্যবস্থা নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’র কথা জানিয়েছিল। ঘটনাস্থলটি ওমানের খাসাব শহর থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে বলে জানানো হয়।

তবে ওই ঘটনায় জড়িত জাহাজের পরিচয় প্রকাশ করেনি ইউকেএমটিও। ফলে আইআরজিসির দাবি করা ‘ট্রেন্ড’ জাহাজটিই ওই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});