শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে যমুনার চরে সংগ্রামে অবিচল নারীরা


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জের কাজীপুরে বিশাল চরাঞ্চল। যেখানে প্রতি বছর যমুনা নদীর ভাঙ্গনে বদলে যায় মানুষের জীবনযাত্রা। এ পরিবর্তনের সবচেয়ে বড় চাপটি বহন করেন এখানকার নারীরা। বন্যা, দারিদ্র্য, যাতায়াতের অসুবিধা, সবকিছুর মাঝোই তারা লড়ে যান প্রতিদিন, নিজেদের পরিবার ও ভবিষ্যৎকে টিকিয়ে রাখতে। চরের নারীদের সবচেয়ে বড় বাস্তবতা হলো অনিশ্চিয়তা। কাজীপুর উপজেলার ভাঙনকবলিত যমুনার চরের অসহায় মানুষ বেঁচে থাকার জন্য প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ভাঙনকবলিত যমুনার করাল গ্রাস থেকে বাঁচার প্রত্যাশায় ধু ধু মরুভূমির মতো বালির পথ পেরিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও ছোটেন নতুন ঠিকানায়। কিন্তু সর্বগ্রাসী যমুনা সেখানেও হানাদিয়ে ওদের করে সর্বস্বান্ত। এরপরও চরবাসী বেঁচে আছেন। প্রতিনিয়ত অভাব আর সীমাহীন দরিদ্রতার কবলে শুধুই ওদের হাহাকার ভাসে বাতাসে। অবিরাম জীবন সংগ্রামী যমুনার চরের নারীরা জীবনের কাছে হার মানতে লিখেননি তবু। বিস্তীর্ণ দুর্গম চরাঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি, শস্য খেত বানের পানিতে তলিয়ে যায়। আয়-রোজগারহীন দরিদ্র ভূমিহীন হাজার হাজার নারীর জীবন হয়ে পড়ে বিপন্ন। আবার ভূমিহীন নিঃস্ব নারীরা অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করেন। অপুষ্টিজনিত কারণে এ সময় রোগাক্রান্ত হয়ে অনেক বয়স্ক নারী, অকাল মৃত্যুর শিকার হন। যমুনা নদী ভাঙনে বারবার বসতবাড়ি স্থানান্তর ওদের নিত্যসঙ্গী। তবু তারা চরের মাটি কামড়ে পড়ে আছেন। যমুনার খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর চর ঘুরে দেখা গেছে, নারীদের বেঁচে থাকার সংগ্রামী জীবন কাহিনী। জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত যমুনার চরের হাজার হাজার নারী। নানা সামাজিক বঞ্চনায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তারা। অসুখে নেই চিকিৎসা। ঝাড়ফুঁক আর কবিরাজের নির্দেশনা ওদের বেঁচে থাকার দাওয়াই। গর্ভবতী মা প্রসূতি মায়েদের অবস্থা সেই মান্ধাতার আমলের কথা মনে করিয়ে দেয়। বারবার যমুনার সাথে লড়াই করে চরের নারীরা ক্লান্ত বিপর্যস্ত। ওদের জীবন মান নিয়ে তেমন কেউ কাজ করেন না। তবু ফসলের মাঠজুড়ে নারীদের ঘাম ঝরানো শ্রম হাসি ফুটে চরাঞ্চলের নারীদের মুখে। জীবনের সঙ্গে যুদ্ধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন দুর্গম চরাঞ্চলের নারীরা। সংসার চালাতে প্রতিনিয়ত করতে হয় জীবনযুদ্ধ। জমিতে ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন এখানকার অনেকেই। চরাঞ্চলের জমিতে নারীরা চাষাবাদ করছেন মরিচ, মিষ্টি কুমড়া, লাউ, মূলা, ভূট্রা, চিনাবাদাম, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ফসল। সংসারে বাড়তি আয় করতে নারীরা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও ঘোড়া পালন করেন। তাদের সেই গরু ছাগল ভেড়া মহিষ ও ঘোড়া চরাঞ্চলের খোলা মাঠ, বালুর চরে ঘাস, লতা-পাতা ও কাশবন খেয়ে বেড়ে ওঠেন। গৃহপালিত সেই পশু বিক্রি করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছে। যমুনার চরাঞ্চলে বিধবা নারীদের অনেকেই সন্তানের নিয়ে বিপাকে পড়েন। দুমুঠো ভাত পেটে দিতে অন্যের জমিতে শ্রম দিতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কথা হয় পীরগাছা চরের ৫৫ বছর বয়সী জহুরা বেগমের সাথে। তিনি বলেন, 'জমি নাই, আয়ের পথ কম। তবু সংসার চালাইতেই হয়।' চরাঞ্চলে স্কুল আছে। যাতায়াত, চলা-ফেরা করা কঠিন। ভাঙ্গা চুড়া রাস্তা। মেয়েদের শিক্ষার হার এখনো আশানুরূপ নয়। অনেক কিশোরীই পড়াশোনা বাদ দিয়ে গৃহকর্মী বা কৃষি সহায়ক কাজে যুক্ত হয়। সানবান্ধা চরের ষাটোর্ধ্ব বয়সী জামেলা বেগম বলেন, 'আমাগো চরে নারীরা (মহিলা) সবসময় সমাজে তুচ্ছতাচ্ছিল্যর শিকার হন। শিক্ষার অভাব এখানকার নারীদের বাল্যবিয়ে নিত্যদিনের সঙ্গী।' চরগিরিশ চরের বিধবা নারী আছিয়া খাতুন (৩৫) বলেন, 'বিধবা নারীদের অনেকেই সন্তানের নিয়ে বিপাকে পড়েন। দুমুঠো ভাত পেটে দিতে অন্যের জমিতে কাজ করে হয় সকাল সন্ধ্যা পর্যন্ত।' বিনিময়ে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত মজুরি পান তারা। শুস্ক মৌসুমে প্রতিদিন কাজ করতে হয় যমুনার বিভিন্ন চরে। প্রসূতি সেবা কেন্দ্র দূরে হওয়ায় অনেক নারীই সময়মতো চিকিৎসা পাননা। জরুরী মুহূর্তে নৌকার ওপর ভরসা করা ছাড়া উপায় থাকে না। গত মঙ্গলবার সন্ধ্যায় তেকানী ইউনিয়ন থেকে মেঘাই পর্যটন কেন্দ্রের সামনে যমুনার তীরে এসে প্রসূতি মা বহনকারী নৌকা ডুবে যায়। অল্পের জন্যে প্রাণে বেঁচে যান। কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের নারীরা শুধু প্রতিকূলতার ভুক্তভোগী নন-তারা অনবরত সংগ্রামী, সাহসী এবং পরিবর্তনের পথিকৃৎ। যমুনা নদীর ভাঙ্গন তাদের জীবনকে হয়তো ছোট ছোট অংশে ভাগ করে দেয়, কিন্তু তাদের স্বপ্ন, শক্তি আর ইচ্ছাশক্তিকে থামাতে পারে না। দুর্গম চরাঞ্চলের নারী মানেই প্রতিদিনের সংগ্রাম।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});