শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ


সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকাযোগে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামড়াঘাট এলাকার নাগচিন্নি নদীতে এ ঘটনা ঘটে। নিহত রেজওয়ান আহমেদ শুভ (২৬) সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আবদুল্লাহ জানান, আজ বিকেলে চামড়াঘাট থেকে বাড়ি যাওয়ার জন্য একটি নৌকায় উঠেন শুভ। নৌকাটি কিছুদূর এগোতেই আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে শুভ নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও রাত পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা জানান, শুভ প্রতিদিনের মতো শুক্রবারও বাড়ি থেকে বাবা ও দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে নিয়ামতপুর বাজারে যান। খাবার পৌঁছে দিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তার বাবা শহীদুল ইসলামের নিয়ামতপুর বাজারে একটি টেইলার্সের দোকান রয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});