শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

ভোলার দৌলতখান উপজেলায় ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক উপজেলার ভবানীপুর ইউনিয়নের মৃত সালাউদ্দিনের ছেলে।

দৌলতখান থানার এসআই মো. রাকিব জানান, ওই মাদ্রাসাছাত্রের বাবা বাদী হয়ে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানো হয়।

সূত্র: মূল সংবাদ

FacebookXWhatsApp