রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই কৃষকের গোয়ালঘর খালি, চুরি ৬ গরু-খাসি


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে দুই কৃষকের বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু ও একটি খাসি চুরি হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার মাওনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কপাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক কদম আলীর ভাষ্য, তাঁর গোয়ালঘরে তিনটি গরু ও একটি খাসি ছিল। রাত আড়াইটার দিকে গরুগুলো দেখে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘর ফাঁকা। তাঁর দাবি, চোরেরা গোয়ালঘরের ছাদ দিয়ে উঠে ভেতরে প্রবেশ করে দরজার কব্জি খুলে গরু ও খাসি নিয়ে গেছে। চুরি যাওয়া পশুগুলোর মূল্য প্রায় তিন লাখ টাকা।

অন্য কৃষক দেলোয়ার হোসেন বলেন, গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে তাঁর গরুগুলো নিয়ে গেছে। এতে তাঁর সহায়-সম্বল শেষ হয়ে গেছে। স্থানীয়রা জানান, সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে সাদা রঙের গাভী এবং কালো ও লাল রঙের বাছুর রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে মাওনা ফাঁড়ির ইনচার্জকে ঘটনাটি তদন্ত করে দেখতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});