সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপের ঢাংমারী খালে কুমিরের হামলায় বৃদ্ধ আহত


সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের কামড়ে আহত হয়েছেন সুবোধ গাইন (৭৫)নামের এক বৃদ্ধ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চালনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পায়ে সেলাই দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

স্থানীয়রা ও চিকিৎসকরা জানিয়েছে, বিকেলে পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নামেন সুবোধ গাইন। এ সময় একটি কুমির তার ডান পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে পানি থেকে তুলে আনেন।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক কুন্তল মণ্ডল জানান, কুমিরের কামড়ে সুবোধের পায়ে রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা দিয়ে ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। তার পায়ে ১৫ টি সেলাই দেয়া হয়েছে। পরে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। প্রয়োজন হলে পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে। তার অবস্থা বর্তমানে ভালো বলে জানান তিনি। তিনি মেডিকেল অফিসার অমিও সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় ভাটা থাকায় খালের পানি তুলনামূলক কম ছিল। কুমিরটি বড় না হওয়ায় সুবোধ প্রতিরোধের সুযোগ পান। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।

এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাকোপের ঢাংমারী এলাকার জেলে সুব্রত মণ্ডল (৩২) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হন। কাঁকড়া ধরে ফেরার পথে ঢাংমারী খাল পার হওয়ার সময় কুমির তাকে পানির নিচে টেনে নেয়। প্রায় সাত ঘণ্টা পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});