Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুষ্টিয়ায় গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় কালু, আবু তাহের, হাবিল ও মিলন নামে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এনায়েত কবির সরকার তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তায় তাদের জেলহাজতে পাঠানো হয়। পলাতক আসামি আবু তাহেরকে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলের দিকে সাহাবুল বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার শেষে ছেলে সাব্বিরকে দিয়ে বাজার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তিনি রাতে নিখোঁজ হন।

নিখোঁজের একদিন পর সকালে বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে নওদা আজমপুর মাঠপাড়া এলাকায় বিশারত মন্ডলের ধইঞ্চা ক্ষেতের পাশের আইলের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন ওইদিন বিকেলের দিকে মিরপুর থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.এম. জাবীদ হাসান তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।