বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাতিসংঘ অধিবেশন: ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে সিদ্ধান্ত আসছে


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে বলে জানিয়েছেন । মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি ইরানের সঙ্গে সমঝোতা অথবা দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি সামনে আনেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তিতে যেতে পারে, যার মাধ্যমে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে এর বিপরীতে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে দ্রুত ধ্বংস করার পথও খোলা রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সঙ্গে এমন একটি সমঝোতা হতে পারে কি না, যার মাধ্যমে দেশটি মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, ইরানকে ধ্বংস করে ভবিষ্যতে আর কোনো দেশ বা মানুষের ক্ষতি করার সুযোগ না দেওয়ার বিকল্পও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে বলে তিনি মনে করেন। তার দাবি, তেহরান হয়তো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে।

তবে ট্রাম্প বলেন, তিনি নিজে ওই নির্বাচনে প্রার্থী নন। তার ভাষায়, রিপাবলিকান পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তিনি দলটির প্রার্থীদের সহযোগিতা করবেন। ইরান নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাচনের কোনো প্রভাব তিনি বিবেচনায় নিচ্ছেন না বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও প্রশংসা করেন। ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস করায় তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});