বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নতুন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ঢাকা, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ আগের কিস্তির তুলনায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নির্মিত হতে যাচ্ছে। প্রথম সিনেমার আবহ ধরে রেখেই সিক্যুয়ালের গল্পকে নতুন ও ভিন্ন পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক ম্যাট রিভস। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কথা বলেন প্রধান অভিনেতা রবার্ট প্যাটিনসন। তিনি জানান, ম্যাট রিভস শুধু আগের গল্পের ধারাবাহিকতা বজায় রাখার দিকে নজর দিচ্ছেন না, বরং সিনেমাটিকে নতুন একটি দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের পরিকল্পনা করছেন। প্যাটিনসনের ভাষ্য, এটি বড় পরিসরের ও উচ্চাভিলাষী একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। প্রথম সিনেমায় ব্যাটম্যান চরিত্রকে যেভাবে নতুনভাবে তুলে ধরা হয়েছিল, দ্বিতীয় পর্বেও তেমনই ভিন্ন কিছু দেখানোর চেষ্টা থাকবে। তিনি বলেন, ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ প্রথম সিনেমার চেয়ে সম্পূর্ণ আলাদা পথে এগোবে। তবে গল্প ও নির্মাণে পরিবর্তন এলেও আগের কিস্তির মূল আবহ ও অনুভূতি ধরে রাখা হবে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});