লক্ষ্মীপুরে জনতা ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) কর্তৃপক্ষ মোটরসাইকেল আরোহীদের তেল দেওয়ার নির্ধারিত সময় বেঁধে দিয়ে ১ঘন্টা আগেই পাম্পে তালা ঝুলিয়ে লাপাত্তা কর্তৃপক্ষ। যার ফলে ভোগান্তিতে পড়েছে শতাধিক মোটরসাইকেল আরোহী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে খবর পেয়ে জেলা শহরের দক্ষিণ তেহমুনী জনতা ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) অভিযানে এসে ফিরে গেলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও ভূমি কমিশনার অভি দাস।
একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ তেহমুনী পেট্রোল পাম্পে সম্পন্ন ভাবে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করে দেয় পাম্প কর্তৃপক্ষ। হঠাৎ রোববার দিনের বেলা পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি করে। সন্ধ্যা ও রাতে তেলের জন্য আসলে পাম্প ম্যানেজার মো. রাসেলসহ অন্য কর্মচারীরা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে সোমবার বেলা ১১টার দিকে তেল বিক্রি করা হবে। এজন্য আমরা সকাল ৯টার পর থেকে তেলের জন্য পেট্রোল পাম্পে অবস্থান নিই। হঠাৎ ১০টার পর তারা অফিস কক্ষে তালা ঝুলিয়ে তারা পাম্প থেকে চলে যায়।
মেসার্স জনতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার রাসেলের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা পেট্রোল পাম্পটি পরিদর্শন করি। পাম্প কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন। আমরা ওনাকে দায়িত্ব দিলাম। পেট্রোল পাম্পের অফিসের লোকজন আসলে আমাদের খবর দেওয়ার জন্য।
