বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেঘনায় ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪ জন


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে রায়েসা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নয়জনকে জীবিত উদ্ধার করা হলেও একই পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ চারজন হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। তারা এবং নিহত রায়েসা বেগম কুমিল্লার হোমনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে আত্মীয়স্বজনসহ ১৪ জন একটি ট্রলারে করে রওনা হন। সোনাময়ী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে। পরে নয়জনকে জীবিত এবং রায়েসা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে যাত্রীদের পাশাপাশি দুটি গরু ও একটি খাসিও ছিল।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার আর উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});