বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেঘালয়ে ১১ ‌‘বাংলাদেশি’ আটক


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলায় এক শিশু ও ছয় নারীসহ ১১ জন কথিত বাংলাদেশি নাগরিককে আটকের দাবি করেছে রাজ্য পুলিশ। তবে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের সঙ্গে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে, যাকে স্থানীয় দালাল বলে সন্দেহ করা হচ্ছে। আমলারেম মহকুমার লাড আমটাপোহ এলাকায় এ ঘটনা ঘটে।

পশ্চিম জয়ন্তিয়া স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের দাবি, ডাউকি সড়কে তাদের চেকপোস্ট দেখে একটি গাড়ির চালক যাত্রীদের মাঝপথে নামিয়ে দেন এবং কাছের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা গাড়িটি আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই ১১ জনকে আটক করা হয়।

সংগঠনের দাবি, আটক ব্যক্তিদের কারও কাছে বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের সময় তারা ডাউকি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে বিভিন্ন সময় বাংলাদেশি আখ্যা দিয়ে বিতাড়নের চেষ্টা করছে ভারত। এ নিয়ে সরব হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});