শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সরিষাকোল বাজারে যাত্রীর অপেক্ষায় সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পুলিশকে অবহিত করে মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});