বিগত সরকার হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার সকাল সোয়া ১০টায় বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, সংক্রামক রোগকে প্রতিরোধ করতে সরকারকে সব সময় সতর্ক থাকতে হয়। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদানে গাফিলতি ছিল।
এবার পুষ্টিহীনতার কারণে হাম ও উপসর্গে মৃত্যুহার বেড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
নিষিদ্ধ একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।