সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নন্দিনীর বিস্ফোরক মন্তব্য রাজবীরকে উদ্দেশ করে


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঘটনার সূত্রপাত রান্নাঘরের একটি বিষয় নিয়ে। রান্নার সময় নন্দিনীকে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে সম্বোধন করেন রাজবীর। এতেই মেজাজ হারিয়ে ফেলেন নন্দিনী। রাগের মাথায় তিনি রাজবীরকে উদ্দেশ করে বলেন, ‘তুই কে? কে রাজবীর দে? তোর মতো দশটা অ্যাসোসিয়েটকে আমি পুষি।’ তাদের এই কথা কাটাকাটি দ্রুত চরমে পৌঁছায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে চর্চা শুরু করেন তনুশ্রী ও সোহিনীও।

অবশ্য ঝগড়ার পর রাজবীরের কাছে গিয়ে নিজের ভুলের কথা স্বীকার করে ক্ষমা চান নন্দিনী। তিনি জানান, রাজবীর কোনো কথা বললে তা তার গায়ে লাগে। অন্যদিকে নন্দিনীর কথায় দারুণ আঘাত পান রাজবীর। তার আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলায় নন্দিনীর ওপর অভিমান করেন তিনি। তবে শেষ পর্যন্ত দুজনের মধ্যে মিটমাটও হয়ে যায়।

এদিকে শনিবার ‘দাদার দরবার’ পর্বে মুখোমুখি হন সৃজলা ও নন্দিনী। সৃজলার মুখে নিজের যন্ত্রণার কথা শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি নন্দিনী, কেঁদে ফেলেন তিনি। পরে রাজবীরের কাছে কাঁদতে কাঁদতে নন্দিনী বলেন, ‘আমার দ্বারা কারও এমন ক্ষতি হবে ভাবিনি। ওর এত ব্যথা লেগেছে? এটা তো শুধু বিগ বসের ঘরে নয়, সারা জীবনের জন্য আমার অভিশাপ হয়ে থেকে গেল।’

সৃজলার সঙ্গে ঘটা ওই ঘটনার পর থেকেই দর্শকদের একাংশ নন্দিনীকে বয়কটের দাবি তুলেছিলেন। শনিবারের পর্বে নন্দিনীকে কাঁদতে দেখা গেলেও মনামী ও ভরত কল ছাড়া ঘরের অন্য কেউ তার পক্ষে কথা বলেননি। এই নানামুখী তর্ক-বিতর্ক ও উত্তেজনার মাঝে সৌরভ গাঙ্গুলি নন্দিনীকে ফাইনাল ওয়ার্নিং দেন এবং দর্শকদের বিচারই যে শেষ কথা, তা আবারও প্রতিযোগীদের স্মরণ করিয়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});