সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলা কিউআরে নতুন বিরোধ নিষ্পত্তি নীতিমালা


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) লেনদেনে বিরোধ নিষ্পত্তির জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর থেকে এ নীতিমালা কার্যকর হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে ‘গাইডলাইনস অন ডিসপিউট রেজল্যুশন ফর বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) ট্রানজেকশনস’ শীর্ষক নির্দেশিকাটি জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআরে কোনো লেনদেন ব্যর্থ হলে গ্রাহককে আলাদাভাবে অভিযোগ করতে হবে না। সিস্টেমে লেনদেন ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হলেই স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাৎক্ষণিকভাবে রিফান্ড সম্ভব না হলে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে টাকা ফেরত দিতে হবে।

একই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহক ও মার্চেন্টের মধ্যে সাধারণ কোনো বিরোধ দেখা দিলে তা তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আর ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংঘটিত লেনদেনের বিরোধ জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর কেন্দ্রীয় ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সমাধান করা হবে।

লেনদেন সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে গ্রাহক অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ইস্যুকারী প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে।

এ ছাড়া চার্জব্যাক এবং প্রয়োজন হলে আরবিট্রেশনসহ পুরো বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে।

বাংলা কিউআর কোড পরিবর্তন, জালিয়াতি কিংবা অননুমোদিত লেনদেনের অভিযোগের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় অর্থ ফেরত অথবা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করলে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});