সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাঘাইছড়িতে অ*স্ত্র ও গু*লি জব্দ


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) মারিশ্যা জোন অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার টিএনটি কলোনি মোড় সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে টিএনটি কলোনি মোড় সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির জোয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});