সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি টানা দুইবার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

পরে ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, নাশকতা ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});