Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাইকগাছায় বৃদ্ধি পেয়েছে চুরির প্রবনতা

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের নারায়ণ ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

অপরদিকে রোববার সকাল ১০ টার দিকে একটি ইঞ্জিন চালিত ভ্যান চুরি হয়েছে। এমনিভাবে প্রায় রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নারায়ণ ঘোষের পরিবারের লোকজন বাড়ি থেকে কিছু দূরে সলুয়া কালিতলা পূজা মন্ডপে বাসন্তী পূজা দেখতে যান। এ সুযোগে চোর ঘরের তালা ও আলমারি তালা ভেঙ্গে কাপড় চোপড়ের মধ্যে রাখা নগদ ৩০ হাজার ৫’শ টাকা, সোনার চেইন, কানের দুল, বালা, ঘরে থাকা পিতলের কলস, থালা, গ্লাস চুরি করে নিয়ে যায়‌। যাতে ৭ লক্ষাধিক টাকার গহনাপত্র চুরি হয়েছে বলে বাড়ীর গৃহিনী মনিকা ঘোষ জানান।

এদিকে রোববার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও বিদ্যালয়ের ১ম গেটের সামন থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান চুরি হয়েছে। ভ্যানের মালিক উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের আনন্দ দাশ (৫০)। তিনি জানান, নতুন বাজার থেকে দু’জন ব্যক্তি ১টি মোটরসাইকেল যোগে তার কাছে আসে। তারা আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় হতে পুরাতন বই নিয়ে কপিলমুনি যাবে বলে ভাড়া চুক্তি করে। এরপর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন তার ভ্যানে উঠে বসে অন্যজন মোটর সাইকেল চালিয়ে ভ্যানের পিছনে পিছনে আসে। এদের একজন ভ্যান চালককে নিয়ে বিদ্যালয়ে বই নেয়ার কথা বলে ভেতরে ডেকে নিয়ে যায়। অন্যজন ভ্যানে বসাছিলো। ফিরে এসে দেখে ভ্যান বা মানুষ নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়রির প্রস্তুতি চলছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।