Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও প্যান্টের কাপড় জব্দ

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও প্যান্টের কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে ১৫ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান অবৈধভাবে দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামখানা অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযান চলাকালীন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মালামালসহ দেখতে পেয়ে তাদের ধাওয়া করা হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করি। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় আমাদের নজরদারি ও টহল কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সীমান্তে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তারা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।