Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঝালকাঠিতে গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পরে কিশোরের মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে আলিফ নামে ১৫ বছরের এক কিশোর নিখোঁজের তিনদিন পরে উদ্ধার হয়েছে।

শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে শনিবার দুপুর দেড়টা দিকে নিখোজ হলে
আজ সোমবার (৩০ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।

স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে মুতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিঁখোজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙ্গিনায় রাখা হয়েছে। পরবর্তি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।