Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঝালকাঠিতে ছাত্রদল নেতার মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে ছাত্রনেতা আসিফ আল ইমরান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

ছাত্রনেতা শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা দিবস উপলক্ষে ও বর্ষাকালকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষে আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী এক মাসজুড়ে ঝালকাঠির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রদল নেতা আসিফ আল ইমরান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।