বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আজই রিটার্ন দিলে মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় শেষ হচ্ছে আজ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০২৬-২৭ করবর্ষের রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ কর প্রণোদনা পাওয়া যাবে।

নতুন এই সুবিধা চলতি ২০২৬-২৭ করবর্ষ থেকে চালু করেছে এনবিআর। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতারা এ সুবিধা পাবেন।

যেভাবে মিলবে সুবিধা

ধরা যাক, কোনো করদাতার সংশ্লিষ্ট আয়বর্ষে করযোগ্য আয় ৭ লাখ টাকা। করমুক্ত সীমা বাদ দেওয়ার পর তার যে পরিমাণ কর পরিশোধযোগ্য হবে, রিটার্ন দাখিলের সময় সেই নিট করের ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা হিসাব করা হবে। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এ সুবিধা মূলত রিটার্ন জমা দেওয়ার সময় পরিশোধযোগ্য নিট করের ওপর প্রযোজ্য। সারা বছর বেতন, সঞ্চয়পত্র, ব্যাংকের এফডিআরসহ বিভিন্ন উৎস থেকে যে অগ্রিম বা উৎসে কর কেটে রাখা হয়েছে, তা সমন্বয়ের পর অবশিষ্ট যে কর দিতে হবে, প্রণোদনা সেই অর্থের ওপর হিসাব হবে।

কোন করের ওপর ছাড় নেই

সঞ্চয়পত্রের মুনাফা বা ব্যাংকের এফডিআরের মুনাফা দেওয়ার সময় কেটে রাখা উৎসে কর এবং বেতন-ভাতার ওপর আগে পরিশোধ করা অগ্রিম করের ওপর আলাদাভাবে এই প্রণোদনা পাওয়া যাবে না। এসব কর সমন্বয়ের পর রিটার্ন দাখিলের সময় যে নিট কর পরিশোধ করতে হবে, মূলত তার ওপরই ৫ শতাংশ প্রণোদনা প্রযোজ্য।

সময়ের সঙ্গে বদলাবে সুবিধা-জরিমানা

এনবিআরের নতুন কাঠামো অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর প্রণোদনা পাওয়া যাবে।

১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রণোদনা থাকবে না। এরপর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দিলে প্রদেয় করের অতিরিক্ত ২ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা—যেটি বেশি, তা জরিমানা হিসেবে দিতে হবে।

আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের অতিরিক্ত ৫ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।

এনবিআর জানিয়েছে, নতুন এ কাঠামোর উদ্দেশ্য হলো নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করা এবং দেরিতে রিটার্ন দেওয়ার প্রবণতা কমানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});