বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রী


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।

আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কংগ্রেস আয়োজনের জন্য আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়া এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেওয়ায় তিনি আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

জবাবে আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও আয়োজনের জন্যও আইনমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আবুধাবিতে ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});