বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নে গঠিত নতুন কমিটিও বাতিল ও বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের বিশ্বাস অন্তু ও যুগ্ম আহ্বায়ক তৌশিকুর রহমান রাভার সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নের নবগঠিত কমিটিগুলোও বাতিল ও বিলুপ্ত করা হয়েছে। তবে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করার নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ নিয়ে বিতর্কের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা ও সাত ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, বর্তমান পরিস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা সম্ভব ছিল না। তাই সাংগঠনিক নিয়ম মেনে প্রায় এক মাস ধরে ইউনিয়নের নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘কী কারণে জেলা ছাত্রলীগ কমিটিগুলো বিলুপ্ত করেছে, তা আমার বোধগম্য নয়। অভিযোগের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করার আগে তদন্ত সাপেক্ষে অন্তত স্থগিত করা উচিত ছিল।’

জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তৌশিকুর রহমান রাভা বলেন, জেলা ছাত্রলীগের দেওয়া নির্দেশিকা বাস্তবায়নে ঈশ্বরদী উপজেলা কমিটি ব্যর্থ হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে সমন্বয়হীনতা, কমিটিতে বিবাহিতদের অন্তর্ভুক্তি এবং যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগের প্রমাণ পাওয়ায় উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে রাজপথের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা এবং অধীন ইউনিয়নগুলোর নতুন কমিটি গঠন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});