বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১২ শিশু, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি


অক্টোবর ১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এরআগে বুধবার দুপুরে টিফিনের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে শিক্ষকরা তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিশুরা এখন সম্পূর্ণ সুস্থ। তারা সবাই বাড়ি ফিরে গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের মান যাচাই এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান পরীক্ষা, ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ণয় এবং গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});