শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় দামুড়হুদায় ফল বিক্রেতার বুকে চাকু ঢুকিয়ে হ*ত্যা


অক্টোবর ২, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতার বুকে চাকু ঢুকিয়ে হত্যা করেছে পার্শ্ববর্তী এক সবজি ব্যবসায়ী।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গার মুচি বটতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় ফুটপাতে ভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানো বা অন্য কোনো তুচ্ছ বিষয় নিয়ে সবজি বিক্রেতার সঙ্গে ফল বিক্রেতা মধুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে উত্তেজিত সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধুর বুকে ঢুকিয়ে দেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যকার বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই বিস্তারিত তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});