সোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঈশ্বরদীতে শিক্ষার্থীর ঝুলন্ত মর*দেহ উদ্ধার


অক্টোবর ৫, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে শোভন আহম্মেদ (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায় তাঁর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শোভন আহম্মেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার মো. রঞ্জুর ছেলে। তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রোববার সকালে নানার বাড়ির একটি কক্ষে শোভনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে শোভনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে ওই সম্পর্ক থেকে সরে আসার জন্য তাকে বলা হচ্ছিল। এ নিয়ে মা-বাবার সঙ্গে তাঁর মনোমালিন্য ও অভিমান চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ওই বিষয়কে কেন্দ্র করেই তিনি আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে পুলিশ প্রয়োজনীয় তথ্য যাচাই করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});