ভোলার দৌলতখান উপজেলায় সদ্য যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ফুল ও উপহার দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর। নতুন কর্মস্থলে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।