নলছিটিতে বসতঘর ভেঙে মসজিদ সম্প্রসারণের চেষ্টা

নলছিটিতে বসতঘর ভেঙে মসজিদ সম্প্রসারণের চেষ্টা

আবেদনে উল্লেখ করা হয়, দরিদ্র মানুষ হিসেবে বসতি জমি থাকলেও ঘর তোলার মতো সাধ্য ছিলো না। সরকারী সহায়তায় গৃহহীনদের জন্য নিজস্ব সম্পত্তিতে ঘর প্রদান প্রকল্পে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। ২০১১-১২ অর্থ বছরে নির্মিত ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছি।

স্থানীয় প্রভাবশালী মো. বেলায়েত হোসেন ও মিরাজ হাওলাদার পূর্ব শত্রুতার জের ধরে উক্ত বরাদ্দকৃত সরকারি ঘরটি ভেঙে অবৈধভাবে মসজিদের অংশ সম্প্রসারণ করতে চাইছেন। সরকারি সম্পদ বিনষ্ট করে একটি অসহায় পরিবারকে তাদের মাথা গোঁজার ঠাঁই হারানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপত্তি জানানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা কর্ণপাত করছে না।

জোর প্রতিবাদ করায় বড় ভাইয়ের স্ত্রী মোসা. বেবী ইয়াসমীন ও ভাইয়ের ছেলে মো. এনামুল হাসানকে জীবন নাশের হুমকি এবং গালিগালাজ করছে। সরেজমিনে তদন্তপূর্বক উক্ত অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে সরকারি সম্পত্তি রক্ষার্থে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান তিনি।

সাইদুর রহমান জানান, আমার বসত ঘর সরিয়ে সেখানে মসজিদ সম্প্রসারণ করতে চাইছে। আমি মসজিদ সংলগ্ন ফাকা জায়গা দিতে চাইলেও তা নিতে অপারগতা প্রকাশ করেছেন উল্লেখিত ব্যক্তিদ্বয়। এখন বসতবাড়ি ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

FacebookXWhatsApp