বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কারিনার কাপুরের স্পেশাল এন্ট্রি শাহরুখের ‘কিং’


অক্টোবর ৭, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিনেমার পর্দায় হাজির হচ্ছে ‘ছাম্মাক ছালো’ জুটি। দীর্ঘ ১৫ বছর পর সিনেপর্দায় জুটি বাঁধছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন ‘কিং’ সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে তাদের।

আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন থ্রিলার ‘কিং’ এই বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। আর সেখানের একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে কারিনাকে। এ মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে পাঁচ দিন ধরে এই বিশেষ গানে অংশ নেবেন কারিনা। এই খবরে শাহরুখ-কারিনার ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনের বরাতে জানা গেছে, 'ড্যাডি কুল' নামের এ গানটি বিশাল আয়োজনে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন অবতারে দেখা যাবে, যা আগে কখনো বড়পর্দায় দেখেননি দর্শক। গানটিতে কণ্ঠ দিচ্ছেন একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী, তবে তাদের নাম এখনো গোপন রাখা হয়েছে। গানটির সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন-জিগর। গানটিকে স্মরণীয় করে তুলতে এবং পর্দায় জাদুকরী মুহূর্ত তৈরি করতে কোনো খামতি রাখছেন না নির্মাতারা।

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জন্মদিনের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছবিটির একটি আকর্ষণীয় ঝলক প্রকাশের বড় পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে বাদশার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক অপেক্ষা করছে।

স্টার স্টাডে ভরপুর মেগা-বাজেট অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও কারিনা ছাড়াও সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানী মুখার্জি, জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকাকে দেখা যাবে। তারকাবহুল কাস্টিং এবং শাহরুখ-কারিনার বহু প্রতীক্ষিত পুনর্মিলন সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});