বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা


অক্টোবর ৭, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট এ-১-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট এ-১-এর দাম ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্রকাশিত প্ল্যাটস দরের গড় এবং জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্র নিষ্পত্তির সময়কার মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

কমিশনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের জেট এ-১-এর দরের পরিবর্তন, ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট ব্যয়ের ওঠানামা বিবেচনায় নিয়ে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});