বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দিল্লিতে বহুতল ভবন ধস, হতাহতের শঙ্কা


অক্টোবর ৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে ধ্বস্তুপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় একটি ভবনের সামনের অংশ হঠাৎ ধসে পড়ে।

দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দমকলের একাধিক গাড়ি পাঠানো হয়। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি সীমাপুরি এলাকার একটি মাছের বাজারের পেছনে ঘটে। তবে দুর্ঘটনার সময় ভেতরে মোট কতজন ছিলেন, তা এখনো নিশ্চিত নয়।

এক দমকল কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাই উদ্ধারকারী দল সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের খোঁজ করছে।

এদিকে, ঘটনার পর সীমাপুরি এলাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে। উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, সে জন্য এলাকাটিতে বিশেষ নির্দেশনা দিয়েছে দিল্লি ট্রাফিক বিভাগ।

দিল্লিতে মাত্র এক মাসের ব্যবধানে আবারও একটি বহুতল ভবনধসের ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরে শহরের সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে সাতজন নিহত হন। সূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});