বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ার বড় সুযোগ: পানিসম্পদমন্ত্রী


অক্টোবর ৮, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলার বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে দেশের গার্মেন্টস শিল্প টিকিয়ে রাখতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিশেষ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। বহির্বিশ্বের মতো টেক্সটাইল খাতে বাংলাদেশেও ডিমান্ড তৈরি করতে হবে। বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলার বৃহৎ সুযোগ রয়েছে।”

টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে পানির অপচয় না করার বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পানি যে একটি সম্পদ, সেটার পরিমিত ব্যবহার করতে হবে।”

তিনি বলেন, টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি পেশাজীবীদের দেশ-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ বিকাশে দক্ষ জনশক্তি তৈরিতে বুটেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});