বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া শিক্ষার্থীকে পুরষ্কৃত


অক্টোবর ৮, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুন ।

তার এ সাফল্যের জন্য বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদরাসার শিক্ষক- কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়ে আয়শা আনজুম প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

পুরস্কার গ্রহণের পর বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুম অনুভূতি প্রকাশ করে বলেন, এ অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। আমাকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});