বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, পুলিশ সুপার


অক্টোবর ৮, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল, দর্শনার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন স্থানীয় সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “কোনো গোষ্ঠী বা ব্যক্তি দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করবে।”#

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});