চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশে উন্মোচন করেছে তাদের সি-সিরিজের নতুন মডেল রিয়েলমি সি১০০। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও উন্নত পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে তৈরি ফোনটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বড় ব্যাটারি।
ফোনটিতে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং ও ১০ ওয়াট বিপরীত চার্জিং সুবিধা রয়েছে। রিয়েলমির দাবি, ব্যাটারিটি সাত বছর পর্যন্ত ভালো স্বাস্থ্য ধরে রাখার সক্ষমতা রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শক্তি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাটারির কার্যকারিতাও বাড়ানো হয়েছে। পূর্ণ চার্জে ফোনটি ১ দশমিক ৭ দিন পর্যন্ত চলার পাশাপাশি ১১ ঘণ্টার বেশি অনলাইন গেম খেলা, ২৪ ঘণ্টার বেশি ভিডিও দেখা এবং ২০ ঘণ্টার বেশি ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেকসই ব্যবহারের জন্য এতে আঘাত প্রতিরোধ ব্যবস্থা, আর্মরশেল সুরক্ষা ও আইপি৬৯ সুরক্ষা রয়েছে। পাশাপাশি ২ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ৬ মিটার পানির চাপ সহ্য করার সক্ষমতার কথা জানিয়েছে রিয়েলমি।
ফোনটিতে রয়েছে আট কোরের চিপ, ৫০ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। দুই ক্যামেরাতেই দ্বৈত ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ৬ দশমিক ৮ ইঞ্চির পর্দায় সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ হার দেওয়া হয়েছে। রিয়েলমি সি১০০-এর ৬/১২৮ জিবি সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮/১২৮ জিবি সংস্করণের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.