শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কে এই নাভি পিল্লাই


অক্টোবর ৯, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন নাভি পিল্লাই। এ ছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয়। এ বছর পুরস্কারের জন্য ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাদের মধ্যে এক-চতুর্থাংশের কিছু বেশি ছিল বিভিন্ন সংগঠন।

এ বছরের সম্ভাব্য প্রাপকদের তালিকায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি উদ্ধারকর্মী দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালতের নাম আলোচনায় ছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘদিন ধরে এ পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন।

বিশেষজ্ঞদের মতে, নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সাধারণত দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্প্রীতি এবং এসব লক্ষ্য অর্জনে কাজ করা প্রতিষ্ঠানগুলোর অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের জন্য আন্দোলন করায় বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ক্রমবর্ধমান অন্ধকার পরিস্থিতির মধ্যেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখার সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কার দেওয়া হয়। সূত্র: এনডিটিভি

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});