শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আওয়ামীলীগ আমলে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ মিলত- হুইপ দুলু


অক্টোবর ৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামীলীগ আমলে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ মিলত বলে মন্তব্য করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশকে নিঃশেষ করতে চেয়েছিল।

​শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের পটুয়াপাড়ার 'ঝাউতলা মরিয়ম স্কুল'-এ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​হুইপ দুলু বলেন, "কোনো দেশকে যদি নিশ্চিহ্ন করতে হয়, তবে সর্বপ্রথমে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে ঠিক সেই কাজটিই করেছে। তাদের আমলে পরীক্ষার হলে না লিখে সাদা কাগজ জমা দিয়ে আসলেও জিপিএ-৫ মিলত, আর সামান্য কিছু লিখলেই পাওয়া যেত গোল্ডেন ৫। এভাবে শিক্ষা নিয়ে তামাশা করা হয়েছে।"

​শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, "তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থা নিয়ে এই খামখেয়ালিপনা ও তামাশা পুরোপুরি বন্ধ করা হয়েছে। এখন আর না পড়ে পাশ করার কোনো সুযোগ নেই। বিএনপি সরকার শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই।"

​মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা (আরএনডিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার 'সেন্ট ফাব্রিয়ান ডায়ালগ সেন্টার'-এর পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী (পিএমই)।

​এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় সুধীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মরিয়ম স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্মারক ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});