শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ২


অক্টোবর ৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরবাইকের ধাক্কায় তোফাজুল ইসলাম (৫৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজুল ইসলাম ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মৃত আমিনের ছেলে।

আহতরা হলেন, মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের আনোয়ারের ছেলে শুকুর আলী (৩১) এবং বালুগ্রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে সানি (২৫)।

স্থানীরা জানান, তোফাজুল ইসলাম বাইসাইকেলে করে কলার বাগানে যাচ্ছিলেন। পথে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনসহ মোট তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল ওজিদ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে জামতলা বাজারে তোফাজুল ইসলামের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভোলাহাট থানার এসআই আব্দুল বসীর জানান, ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});