নতুন কোনো সিনেমার শুটিং, নাকি অন্য কোনো আয়োজনে যোগ দিতে বিদেশযাত্রা—এমন প্রশ্ন ঘুরছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে। তবে নতুন কোনো সিনেমার কাজে নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশেই ঢাকা ছেড়েছেন তারা।
গত বুধবার দিবাগত রাতে একই উড়োজাহাজে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। উড়োজাহাজে শাকিবের পাশের আসনে বসা একটি স্থিরচিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন মিথিলা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আগুন ও এলিনা আসছে…। দেখা হবে নিউইয়র্কে।’ এরপর থেকেই দুই তারকার সফর নিয়ে শুরু হয় আলোচনা।
শাকিব-মিথিলা ছাড়াও ওই উড়োজাহাজে ছিলেন দেশের বিনোদন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি ও ফারহান আহমেদ জোভানসহ আরও অনেকে।
শাকিব খান ও মিথিলাকে একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে ‘রকস্টার’ সিনেমায়। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটিতে আগুন চরিত্রে অভিনয় করেন শাকিব খান, আর এলিনা চরিত্রে দেখা যায় মিথিলাকে। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে একজন রকস্টারের জীবন, সংগীতজগতের খ্যাতি এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক।
‘রকস্টার’ মিথিলার ক্যারিয়ারেও বিশেষ গুরুত্ব বহন করে। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হয় তাঁর। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার নিউইয়র্কগামী একই উড়োজাহাজে দুই তারকার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.