শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাঙালিয়ানার ছোঁয়া পূজার সিনেমা ‘চিরকুট’


অক্টোবর ১০, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

উৎসবের মুক্তিকে সামনে রেখে আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। প্রকাশিত টিজারে বাঙালিয়ানা, নস্টালজিয়া ও আবেগনির্ভর গল্পের আভাস পাওয়া যায়। ‘একটি বিশুদ্ধ বাংলা সিনেমা’ স্লোগানের মাধ্যমে নির্মাতারা বাংলা চলচ্চিত্রের নিজস্ব আবহ ও দেশীয় সংস্কৃতিকে সামনে আনার চেষ্টা করেছেন। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্পে প্রেম, তারুণ্য ও স্মৃতিময় সময় কতটা গুরুত্ব পাবে, সেই কৌতূহলও তৈরি করেছে টিজারটি।

নির্মাতা মুনতাসীর আকিব জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। পরিবার নিয়ে উপভোগ করার উপযোগী করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’। রেহান রাসুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন পুলক অনিল। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম। নব্বইয়ের দশকের প্রেম ও নস্টালজিয়ার আবহ ধরে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, "সিনেমার গানের ক্ষেত্রে আমি বরাবরই সচেতন। 'প্রেমে গেলাম ডুবে' চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান। নিজের গাওয়া গানটি যতবার শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। আশা করি, গানটি আমার ভক্তদের প্লেলিস্টে প্রথম দিকেই থাকবে।"

গীতিকার পুলক অনিল বলেন, ‘নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে একটি গল্পের জন্য বর্তমান সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখে গান লেখা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে গানটি সম্পূর্ণ হওয়ার পর থেকেই গানটির প্রেমে পড়তে বাধ্য হয়েছি।’

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});