শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বকেয়া বেতনের দাবিতে সি স্টেজ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি


অক্টোবর ১০, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারখানার ভেতরে উৎপাদনকাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান নেন তাঁরা। শ্রমিকেরা ১১ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের দাবি জানালেও কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে। পরে পুলিশের উপস্থিতিতে ১৪ অক্টোবর যথাসময়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। কারখানাটি উপজেলার মুলাইদ এলাকার এমসি বাজারের পূর্ব পাশে ইউনিয়ন মোড় এলাকায় অবস্থিত। শ্রমিকদের ভাষ্য, সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকার মধ্যেই শনিবার দুপুরে কারখানার সব কার্যক্রম ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়। এতে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তাঁরা কর্মবিরতিতে যান।

কারখানায় কর্মরত একাধিক শ্রমিক জানান, এক মাসের বেতন বকেয়া থাকায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। এর মধ্যে তিন দিন কারখানা বন্ধ রাখার ঘোষণা তাঁদের উদ্বেগ বাড়িয়েছে। এ কারণে ১১ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান নেন। ১০ অক্টোবর তারিখে জারি করা কর্তৃপক্ষের নোটিশে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে ১৪ অক্টোবর বুধবার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});