সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি জানানোর পরপরই এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দাম্মাম বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে হামলায় হতাহত কিংবা বিমানবন্দরের কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
দাম্মাম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর। দেশটির রাজধানী রিয়াদ থেকে শহরটির দূরত্ব প্রায় ৪১০ কিলোমিটার বা ২৫৪ মাইল উত্তর-পূর্বে।
তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.