সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হ*ত্যা, গ্রেপ্তার স্বামী


অক্টোবর ১২, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান স্বামী উদ্দীপ (৩৫)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমা রানী (২৫) ওই গ্রামের উদ্দীপের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে সীমা রানী ও তাঁর স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উদ্দীপ তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর রক্তক্ষরণে সীমা রানীর মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});