সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিরাজগঞ্জে দুর্গাপ্রতিমা তৈরিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি


অক্টোবর ১২, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের কর্মব্যস্ততা। পূজামণ্ডপগুলোতে দিন-রাত চলছে প্রতিমা তৈরির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

প্রতিমা তৈরির প্রতিটি ধাপে ফুটে উঠছে কারিগরদের শ্রম, দক্ষতা ও সৃজনশীলতা। প্রথমে বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয় প্রতিমার কাঠামো। এরপর মাটি দিয়ে ধাপে ধাপে গড়ে তোলা হয় দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর অবয়ব। মাটি শুকিয়ে গেলে চলে সূক্ষ্ম কারুকাজ ও রং করার কাজ। সবশেষে শাড়ি, অলংকার, চুলসহ নানা সাজসজ্জায় প্রতিমা পায় পূর্ণাঙ্গ রূপ।

সিরাজগঞ্জের ভদ্রঘাটের পালপাড়ার প্রতিমা তৈরির কারিগর দুলাল পাল জানান, গত দুই বছরের তুলনায় এ বছর বেশি প্রতিমা তৈরি হচ্ছে। পূজার সময় যত ঘনিয়ে আসে, কাজের চাপও তত বাড়তে থাকে। নির্ধারিত সময়ের মধ্যে পূজামণ্ডপগুলোতে প্রতিমা সরবরাহ করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের।

তিনি আরও জানান, প্রতিমা তৈরির কাজে পুরুষদের পাশাপাশি পরিবারের নারী সদস্যরাও সহযোগিতা করেন। সবাই মিলে কাজ করায় ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির চেষ্টা চলছে।

কারিগরদের কাছে প্রতিমা তৈরি শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের নিপুণ হাতে তৈরি প্রতিমা যখন পূজামণ্ডপে স্থান পায়, তখন সার্থক হয়ে ওঠে দীর্ঘদিনের শ্রম ও সাধনা। তাই শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও প্রতিমায় নিখুঁত রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন সিরাজগঞ্জের মৃৎশিল্পীরা।

উল্লেখ্য, সিরাজগঞ্জে এবছর ৫৫৬টি মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ বছর প্রতিটি প্রতিমা ১৫ হাজার থেকে দেড় লাখ টাকা বিক্রি হচ্ছে বলে জানান কারিগরেরা। সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের পাবনা, বগুড়া, নাটোর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে এসে ক্রেতারা এখান থেকে প্রতিমা কিনে নিয়ে যায় বলে জানা যায়।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});