সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে উদ্ধার;


অক্টোবর ১২, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে বিশ্রামের জন্য তৈরি মাচা থেকে শফিকুল ইসলাম সবুজ মিয়া (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা মাচায় শোয়ানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রোববার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত সবুজ মিয়া উজিলাব গ্রামের বাসিন্দা ও মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় তিন মাস আগে তাঁর চাকরি চলে যায়। তাঁর স্ত্রী সাবিনা আক্তার ও দুই মেয়ে রয়েছে।

নিহতের স্বজনদের ভাষ্য, সবুজ মিয়া রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি থেকে বের হন। এ সময় কেউ একজন তাঁকে ফোন করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে প্রতিবেশীরা পুকুরপাড়ের মাচায় তাঁর মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের শ্যালক আল আমিন ও পরিবারের অন্য সদস্যদের দাবি, সবুজ মিয়া মাদক সেবন ও মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত কয়েকজন যুবকের সঙ্গে চলাফেরা করতেন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, পুকুরপাড়ে বিশ্রামের জন্য তৈরি মাচা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});