সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি জামাল


অক্টোবর ১২, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। পরিদর্শন করে তিনি চিকিৎসাসেবা নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছেন।

হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এক্স-রে মেশিন। কর্মীদের প্রতিদিনের হাজিরা থাকলেও চিকিৎসাসেবার বিস্তারিত তথ্য রেজিস্টারে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকায় অবস্থিত হাসপাতালটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে এবং সাধারণ মানুষ প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। পরিদর্শনকালে হাসপাতালটির কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখতে পেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে এবং এক্স-রে মেশিন বন্ধ রয়েছে। ১৫থেকে ১৬বছর ধরে কর্মরত ব্যক্তিরা একই অবস্থায় রয়েছেন। প্রতিদিন কর্মীদের হাজিরা থাকলেও কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তার বিস্তারিত তথ্য রেজিস্টারে উল্লেখ নেই।

হাসপাতালের কার্যক্রম ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্তের নির্দেশ দেওয়া হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});